নকলা ও নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী

0
439

নকলা, শেরপুর: তৃতীয় ধাপে অনুষ্ঠিত শেরপুরের নকলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ক্ষমতাশীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান দুই মেয়র মো. হাফিজুর রহমান লিটন এবং নালিতাবাড়ী পৌরসভায় মো. আবু বক্কর সিদ্দীক টানা দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার রাতে উপজেলা পরিষদের হলরুম থেকে সহকারি রিটানিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

নকলা পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের ১২হাজার ৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪হাজার ৯৫০ ভোট। অপরদিকে নালিতাবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী আবু বক্কর সিদ্দীক ১২ হাজার ৯৫৭ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে আনোয়ার হোসেন ২হাজার ৪২৩ভোট পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 3 =