ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধার পাশে ইউএনও ফারুক আল মাসুদ

0
313

মুহাম্মদ আবু হেলাল: স্বামী হারা, সন্তানদের সেবা যত্ন থেকে বঞ্চিত ৮০ বছর বয়সের এক বৃদ্ধা নারীকে খাদ্য সামগ্রী সহযোগীতা দিতে পাশে দাড়ালেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ফারুক আল মামুন।

জানা যায়, ৭ আগস্ট শনিবার দুপুরে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া নামক স্থানে সড়কের পাশে বসে কাঁদছিলেন খৈলকুড়া গ্রামে বৃদ্ধা সমলা বেগম। এ দৃশ্য দেখতে পান ইউএনও ফারুক আল মাসুদ। গাড়ী দাড় করিয়ে তিনি সমলা বেগমের সকল কষ্টের কথা শুনেন এবং তৎক্ষনাত তিনি ঝিনাইগাতী বাজারে এসে গাড়ীর ড্রাইভারের মাধ্যমে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু, ১ লিটার তেল, এক কেজি লবণ ও একটি সাবান কিনে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও ফারুক আল মাসুদ জানান, উপজেলার হাতীবান্দা ইউনিয়নে করোনা টিকাদান কেন্দ্র পরিদর্শন করে ফেরার সময় তিনি সমলাকে দেখতে পান। পরে তার কথা শুনে খাদ্যসামগ্রী কিনে দেন। এছাড়া তিনি পরবর্তীতে আরো সহযোগীতা করবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 2 =