নকলায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে উজ্জল মিয়ার গনসংযোগ

0
359

নিজস্ব প্রতিবেদক: শেরপুরের নকলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২নং নকলা ইউনিয়ন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও সুমাইয়্যা প্লাজার স্বত্বাধীকারী যুবনেতা মো. উজ্জল মিয়া গনসংযোগ শুরু করেছেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, উজ্জল মিয়া ভোটারদের বাড়িবাড়ি যাচ্ছে দোয়া চাইতে এবং ভোট প্রার্থনা করতে। বাজারের ও বিভিন্ন মোড়ের চায়ের দোকানেও দেখা মিলে সমর্থন ও ভোট চাইতে। ভোটাররাও আশ্বাস দিচ্ছেন এই তরুন নেতাকে এবার তারা ভোট দিবেন। আবার কেউ কেউ বলছেন নৌকে যে পাবে আমরা তাকেই ভোট দিব। তবে দোয়া রইল তুমি যেন নৌকা নিয়ে আসতে পার।

যুবনেতা মো. উজ্জল মিয়া বলেন, আমার জনগনের হক মারার কোন চাহিদা নেই। আমাকে আল্লাহ অনেক দিয়েছে। আমি নকলা ইউনিয়নবাসীর সেবক হতে চাই। আমি গরীব অসহাদের পাশে থাকতে চাই এবং তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে চাই। ইউনিয়নকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে চাই। তাই আপনারা আমাকে সমর্থন দিবেন, আমার জন্য দোয়া করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =