নকলায় নিখোঁজের একদিন পর মাটির গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

0
498

স্টাফ রির্পোটার: শেরপুরের নকলার নিখোঁজের একদিন পর মাটির গর্ত থেকে সৈকত (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছের ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দুধেরচর ব্রীজ পাড়ের পাশের একটি মাটির গর্ত থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। সে চরঅস্টধর ইউনিয়নের দুধেরচর গ্রামের মানিক মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র জানায়, শিশু সৈকত গতকাল (১৩ অক্টোরব) বুধবার সহপাঠিদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোজাঁখুজি করে না পেয়ে অন্যান্য সহপাঠিদের জিজ্ঞাসা করলে তারা জানায় আমাদের সাথে খেলার সময় সৈকত দুধেরচরে ব্রীজ পাড়ের বালু তোলার গর্তে পড়ে যায় এবং সেই গর্তে পানি থাকায় সে আর উঠতে পারে না। গর্তে থাকা পানিতে তলিয়ে যা। পরে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ডুবুরি দল দুই ঘন্টা চেষ্ঠার পরে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 15 =