তাড়াশে কর্মসৃজন প্রকল্প কাজের উদ্বোধন

0
267

সিরাজগঞ্জের তাড়াশে অতিদরিদ্রদের কর্মসুচির কর্মসৃজন প্রকল্পের আওতায় ২য় পর্যায়ের ৪টি প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ মে) সকালে উপজেলার বারুহাস ইউনিয়নের চেয়ারম্যান মো: ময়নুল হক এ চারটি প্রকল্পের কাজের উদ্বোধন করেন। প্রকল্পগুলো হলো বারুহাস, পলাশী, কুসুম্বী ও বিনসাড়া গ্রামে রাস্তা মেরামত।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য রিনা পারভীন, খাদিজা পারভীন, ইউপি সদস্য রাজু আহমেদ, আলহাজ্ব আব্দুল হান্নান, ফিরোজ আহমেদ, মজনু আলী, বিপ্লব আহমেদ, আতাউর রহমান, বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, বারুহাস ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, বিনসাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শহিদুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 20 =