এলিনের সেঞ্চুরিতে আফগানদের হারালো ছোট টাইগাররা

0
169

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের যুবাদের ম্যাচ জিততে তখনো দরকার ২৪ বলে ৩৫ রান। রিজার্ভ আম্পায়ার লাইট মিটার নিয়ে মাঠে প্রবেশের খানিক পর দুই দলের খেলোয়াড়রা হাত মিলিয়ে বেরিয়ে গেলেন। পরে জানা গেল বগুড়ার মাঠে ফ্লাডলাইট না থাকায় আর খেলা হবে না।

ততক্ষনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে কালাম সিদ্দিকি এলিনের সেঞ্চুরিতে ডিএলএস মেথডেতে ৫ রানে এগিয়ে ছিল। আর এতেই আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ এর বিপক্ষে ৫ রানের জয় পায় ছোট টাইগাররা।

এর আগে টসে জিতে আগে ব্যাট করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৫০ ওভারে ২৬৫ রান তোলে। দলের পক্ষে উজাইরুল্লাহ নিয়াজাই একাই খেলেন ১৪০ রানের অসাধারণ ইনিংস। ৪৬ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ২৩১ রান করার পর আর খেলা হয়নি। এলিন ১১৯ বলে ১১ চারে করেন ১০১ রান। এছাড়া রিজান হোসেন ৯৬ বলে অপরাজিত থাকেন ৭৫ রানে।

রান তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ওপেনার জাওয়াদ আবরার ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম দ্রুত আউট হয়ে ফিরলে চাপ তৈরি হয় স্বাগতিকদের উপর। কিন্তু এরপর দায়িত্ব নেন কালাম সিদ্দিকি এলিন। তিনি প্রথমে রিফাত বেগকে নিয়ে ছোট জুটি গড়েন, এরপর রিজান হোসেনের সঙ্গে জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন।

আগামী যুব বিশ্বকাপের প্রস্তুতি মাথায় রেখে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই সিরিজের প্রথম দুই ম্যাচ বগুড়া ও শেষের তিনটি হবে রাজশাহীতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =