‘জাগো বাহে, তিস্তা বাঁচাই শিরোনামে’— লালমনিরহাটে তরুণদের ‘ফ্ল্যাশমব’

0
224

তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাটে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে ‘ফ্ল্যাশমব’ করেছে তরুণরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে এই ফ্ল্যাশমব অনুষ্ঠিত হয় লালমনিরহাটের মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকায় ঢাকা–লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কে।

ফ্ল্যাশমবের উদ্বোধন করেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি, লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

কর্মসূচিতে তরুণ-তরুণী, প্রবীণ নাগরিক, জেলে, কৃষক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরাসহ অংশ নেন হাজারো মানুষ। নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তারা তুলে ধরেন নদী ভাঙনের করুণ বাস্তবতা। কীভাবে গ্রামের মানুষ ঘরছাড়া হচ্ছে, হাজার পরিবার জীবিকার পথ হারাচ্ছে এবং এলাকার সংস্কৃতি ও জীবনশৈলী বিপর্যস্ত হচ্ছে তা তুলে ধরা হয়। এসময় ফ্ল্যাশমবজুড়ে প্রতিধ্বনিত হয় একটাই স্লোগান ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’।

জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্যসচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকনসহ স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 8 =