আবারও সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন

0
168

আবারও ভোজ্যতেলের দাম বাড়ানোর সুপারিশ করেছেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। সংস্থাটির প্রস্তাবনা অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯ টাকা ২৭ পয়সা বাড়তে পারে।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় এই সুপারিশ করা হয়েছে। নভেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে প্রতি মেট্রিক টন সয়াবিন তেলের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৬২ ডলার এবং পাম তেলের দাম ১ হাজার ৩৭ ডলার।

সুপারিশ অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের লিটারপ্রতি সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৮ টাকা ২৭ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। অপরদিকে খোলা সয়াবিন তেলের দাম ৮ টাকা ৮৫ পয়সা বৃদ্ধি করে ১৭৭ টাকা ৮৫ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − four =