হাসপাতালে ভিড় না করে খালেদা জিয়ার জন্য দোয়ার আহ্বান বিএনপির

0
184

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়ে হাসপাতালের অন্যান্য রোগী এবং খালেদা জিয়ার চিকিৎসায় সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আপনারা আবেগ থেকে যাচ্ছেন, শ্রদ্ধা থেকে যাচ্ছেন সেটা আমরা জানি। তবুও এর ফলে যাতে অন্যান্য রোগীর অসুবিধা না হয়, এ জন্য হাসপাতালে ভিড় না করার অনুরোধ করছি। নিজ নিজ অবস্থানে থেকে তার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

শনিবার (২৯ নভেম্বর) এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এমন অনুরোধ জানান বিএনপির এই সিনিয়র নেতা। খালেদা জিয়ার পরিবার এবং বিএনপির পক্ষ থেকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, নানান রোগে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × five =