ইংলিশ পরীক্ষায় ফেল করে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

0
154

এক জয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠে বাংলাদেশ। এই পর্বে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে যুবা টাইগাররা। সেমিফাইনাল নিশ্চিত করতে দুটো ম্যাচেই জিততে হতো। কিন্তু প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিদায় নিশ্চিত হলেও এখনই শেষ হচ্ছে না যুবা টাইগারদের বিশ্বকাপ যাত্রা। ৩১ জুন হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ম্যাচ খেলার আছে তাদের।

সোমবার (২৬ জানুয়ারি) টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুটা একেবারেই ভালো হয়নি। প্রথম ওভারেই ৩ বলে ৬ রান করে আউট হন ওপেনার জাওয়াদ আরবার।। শুরুর চাপ সামলে নেন ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম তামিম।

তবে এই দুই ব্যাটারের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। এতে ৩৮ ওভার ১ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় যুবা টাইগাররা।

দলের সর্বোচ্চ ৩১ রান করেন ওপেনার রিফাত বেগ। ২৫ রান আসে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাট থেকে। আর আজিজুল হাকিম তামিম করেন ২০ রান।

ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন সেবাস্টিয়ান মরগান। ২টি করে উইকেট নেন রালফি অ্যালবার্ট ও ম্যানি লুমসডেন।

১৩৭ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ রান করে আউট হন জোসেফ মুরস। আরেক ওপেনার বেন ডাওকিনস করেন ২৭ রান। আর আউট হওয়ার আগে ৩৪ রান করেন বেন মেয়ার্স।

এদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে থমাস রে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। কালেব ফালকোনারকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ৫৯ রানে থমাস ও ৯ রানে কালেব অপরাজিত থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − 9 =