পটুয়াখালীতে রাঙ্গাবালীতে আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান দিয়েছেন

0
150

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালীরতে রাঙ্গাবালীতে বিএনপির আয়োজিত এক জনসভায় আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় ৫০ জন নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাঙ্গাবালী সরকারি কলেজ মাঠে ইউনিয়ন বিএনপির ধানের শীষের পক্ষে আয়োজিত জনসভায় এ যোগদান অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের উপজেলা ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক ইউনিয়ন সভাপতি মাসুম খলিফা। জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক নারী ভোটারের উপস্থিতি দেখা যায়। সমাবেশকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবং পটুয়াখালী–৪ (১১৪) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠনে আশাবাদী। তিনি বলেন, রাঙ্গাবালী উপজেলায় দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চনা রয়েছে। চালিতাবুনিয়া, চরমোন্তাজ ও রাঙ্গাবালীসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে সড়ক, কালভার্ট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান ও নদীভাঙনসংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, রাঙ্গাবালী দেশের একমাত্র উপজেলা যেখানে এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল নেই, যা দুঃখজনক। এসব সমস্যা সমাধানে সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বিকল্প প্রার্থীদের উন্নয়ন সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।

বক্তৃতায় এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালু করা হবে। পাশাপাশি ঘরে ঘরে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। রাঙ্গাবালীর সম্ভাবনা কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।

জনসভা শেষে যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − three =