ক্রিকেটে নতুন দল ইতালি। অন্যদিকে পরাশক্তি ইংল্যান্ড। শক্তির বিচারে অনেক এগিয়ে ইংলিশরা। ইতালির বিপক্ষে অনায়াসে জয় পাবে ইংল্যান্ড। এমনটা ভেবেছিলেন অনেকে। তবে হ্যারি ব্রুকের দলকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল ইতালি। হাই স্কোরিং ম্যাচে দুর্দান্ত লড়াই করে ২৪ রানে হেরেছে ফুটবলে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ইতালির বিপক্ষে জিতে ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে সুপার এইট নিশ্চিত করলো ইংল্যান্ড। ৪ ম্যাচে ইংল্যান্ডের সংগ্রহ ৬ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেই ৬ পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয়রা। এদিকে ২ করে পয়েন্ট অর্জন করেছে ইতালি ও স্কটল্যান্ড। আর কোনো পয়েন্ট পায়নি নেপাল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন উইল জ্যাকস। মাত্র ২২ বলে খেলা তার এই ইনিংসে তিনটি চার ও চারটি ছক্কা হাঁকান। এছাড়া ফিল সল্ট ২৮, বেথেল জ্যাকব ২৩, টম ব্যান্টন ৩০ স্যাম কারান ২৫ রান করেন।
২০৩ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ইতালি থেমেছে ১৮০ রানে। মাত্র ২২ বলে ফিফটি পূরণের পর ২৫ বলে ৬০ রান করে থামেন বেন মানেতি। গ্রান্ট স্টেয়ার্টের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৫ রান। আর ৩৪ বলে ৪৩ রান করেন জাস্টিন মোস্কা।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন জেমি ওভারটন ও স্যাম কারান। জোফরা আর্চার নেন দুটি উইকেট




