প্রথমবার নির্বাচিত হয়েই এই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ইশরাক

0
192

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে জমকালো অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। প্রথমবার নির্বাচিত হয়েই এই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ইশরাক হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত হন ইশরাক। তরুণ এই রাজনীতিবিদ তার প্রথম সংসদীয় মেয়াদেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।

১৯৮৭ সালের ৫ এপ্রিল জন্মগ্রহণ করেন ইশরাক হোসেন। তিনি ঢাকার সাবেক সফল মেয়র ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম সাদেক হোসেন খোকার বড় ছেলে। পারিবারিকভাবেই রাজনীতির আবহে বেড়ে ওঠা ইশরাক ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন।

প্রতিমন্ত্রী দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ‘প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় দেশের সেবা করার সুযোগ পাওয়া আমার জন্য বড় সম্মানের। বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ দফতরে তরুণদের প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × four =