বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ পাচ্ছেন ৯ জন যারা

0
176

বইমেলাকে সামনে রেখে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ ঘোষণা করেছে বাংলা একাডেমি। চলতি বছর সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৯ জন এই পুরস্কার পাচ্ছেন। মোট আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়েছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর ‘প্রস্তাবক কমিটি’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি’র সিদ্ধান্তক্রমে বাংলা একাডেমি নির্বাহী পরিষদ ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫’ অনুমোদন করে।

মনোনীত ব্যক্তিরা হলেন- কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ-গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধে মঈদুল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × four =