দিনে-দুপুরে দুর্বৃত্তদের গুলিতে শেখ সোহেল (৪৮) নামে ব্যবসায়ীকে হত্যা

0
151

খুলনা নগরীতে দিনে-দুপুরে দুর্বৃত্তদের গুলিতে শেখ সোহেল (৪৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নগরীর আফিলগেট এলাকার একটি পেট্রোল পাম্পসংলগ্ন গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। নিহত শেখ সোহেল খানজাহান আলী থানার আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে।

তিনি মাছের ঘের ও ইন্টারনেট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে শেখ সোহেল ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আফিলগেট এলাকার একটি গ্যারেজে যান। দুপুর ৩টা ৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুই যুবক সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলের পেছনে বসা যুবকটি শেখ সোহেলের মাথা লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুই যুবকের মধ্যে শুটার পেছনে বসেছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

তিনি আরও জানান, নিহত শেখ সোহেলের বিরুদ্ধে দুটি হত্যা ও একটি মারামারির মামলা রয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও সিআইডি সদস্যরা কাজ করছেন।এদিকে, একই নগরীতে ব্যবসায়ী নিখোঁজের আরেকটি ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) নগরীর পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ আদায় করতে যান। নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর তিনি মসজিদ থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের সন্ধানের দাবিতে গত বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। তিনি খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজানের জামাতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 1 =