পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় শ্যুটিংয়ে নেমে সমুদ্রে তলিয়ে গেলেন

0
109

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মারা গেছেন। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত এই অভিনেতার মৃত্যুর খবর ভারতের বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে

জানা যায়, রোববার পশ্চিমবঙ্গের তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। শুটিংয়ের একপর্যায়ে সমুদ্রে নামেন তিনি। পরে হঠাৎ তলিয়ে গেলে সেটে থাকা টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

ভাস্কর বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান।

ভাস্করের ভাষ্য, ‘জলে ডুবে মৃত্যু হয়েছে তার। ঘটনাটি খুবই মর্মান্তিক। ঠিক কীভাবে এটি ঘটল, তা এখনও পরিষ্কার নয়। সুস্থ-স্বাভাবিক একজন মানুষ এভাবে হঠাৎ চলে যাবেন-এটা মেনে নেওয়া কঠিন।’

১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করেন রাহুল অরুণোদয়। অভিনয়জীবনে তিনি প্রায় ৪৫০টি নাটকে কাজ করেছেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র চিরদিনই তুমি যে আমার বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করে। বাণিজ্যিক ও মূলধারার সিনেমা—উভয় ধারাতেই সমানভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তিনি।তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ ও ‘আকাশ অংশত মেঘলা’।

ব্যক্তিগত জীবনে ২০১০ সালে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেন রাহুল। ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকতে শুরু করেন এবং পরে বিচ্ছেদ হয়। তাদের একমাত্র সন্তান সহজ। সম্প্রতি ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন রাহুল, যা বেশ আলোচিত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − four =