চলতি মার্চ মার্চের ৩০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৬২ কোটি ডলার

0
200

চলতি মার্চ মাসের প্রথম ৩০ দিনেই প্রবাসী আয় বা রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। এ সময়ে দেশে এসেছে ৩৬২ কোটি ২০ লাখ মার্কিন ডলার (৩.৬২ বিলিয়ন), যা এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গত বছরের একই সময়ে দেশে এসেছিল ৩২৭ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

এর আগে মার্চ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার, যা এবার অতিক্রম করেছে। এ হিসাবে চলতি মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ৭ লাখ ডলার।

এদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ৩০ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬০৭ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৯.৮০ শতাংশ বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 16 =