‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিবকে ঘিরে ‘ব্যাড টাচ’ বিতর্কে মুখ খুললেন জ্যোতির্ময়ী

0
80

সিনেমার বিশেষ প্রদর্শনীতে শাকিব খানকে ঘিরে ছড়িয়ে পড়া ‘ব্যাড টাচ’ বিতর্ক নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে দাবি করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্টার সিনেপ্লেক্সে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে শাকিব খানের পাশে দাঁড়িয়ে ছিলেন জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। ওই সময় শাকিব খানের হাত জ্যোতির্ময়ীর কোমরে থাকা নিয়ে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগ ওঠে।

এ বিষয়ে জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, ঘটনাটি বাস্তবতার বাইরে গিয়ে উপস্থাপন করা হচ্ছে। তার ভাষ্য, ‘ওইখানে প্রচণ্ড ভিড় ছিল, আমরা ঠিকমতো দাঁড়াতেই পারছিলাম না। তখন মিডিয়া থেকে ছবি তোলার জন্য বলা হয়, আর সেই মুহূর্তে শাকিব খান আমাদের গার্ড করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটিকে যেভাবে ছড়ানো হচ্ছে, তা খুবই হতাশাজনক। কেউ ইচ্ছাকৃতভাবে কিছু করলে এত ক্যামেরার সামনে করত না।’

নায়কের আচরণে অস্বস্তি বোধ করেছিলেন কি না—এ প্রশ্নে জ্যোতির্ময়ী স্পষ্টভাবে বলেন, “অস্বস্তির কোনো প্রশ্নই আসে না। কো-আর্টিস্ট হিসেবে এমন পরিস্থিতিতে একে অপরকে সাপোর্ট করাই স্বাভাবিক।”

‘ব্যাড টাচ’ অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কি বাচ্চা? যদি আমাকে ব্যাড টাচ করা হতো, আমি কি প্রতিবাদ করতাম না?’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতাও ইতিবাচক বলে উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি জানান, ‘প্রিন্স’ সিনেমায় কাজের সময় শাকিব তাকে সহযোগিতা করেছেন এবং পুরো অভিজ্ঞতাই ছিল ভালো।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে তৈরি হওয়া বিতর্ককে ‘অতিরঞ্জিত’ আখ্যা দিয়ে বিষয়টি আর না বাড়ানোর আহ্বান জানান জ্যোতির্ময়ী কুণ্ডু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =