স্বর্ণার ফিফটির পরও হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

0
65

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে মিডল অর্ডার ব্যর্থতায় খেই হারায় টাইগ্রেসরা। একাই লড়াই করে ফিফটির দেখা পান স্বর্ণা আক্তার। তবে দলকে জেতাতে পারেননি। ২৫ রানে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিকরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইমিষা দুলানি ও হার্ষিতা সামাবিক্রমার ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান করে শ্রীলঙ্কা নারী দল।দলের সর্বোচ্চ ৩৫ বলে ৬১ রান করেন হার্ষিতা। ৫ চারের সঙ্গে ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া ইমিষা করে ৪০ বলে ৫৫ রান। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন নেন ২টি উইকেট।

১৬২ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল বাংলাদেশ। বিশেষ করে দিলারা আক্তার ঝোড়ো শুরু করেছিলেন। ১২ বলে ১৬ রান করে জুরাইয়া ফেরদৌস আউট হলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। ৫ রানের মধ্যে আরও তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ।

দিলারা ১৪ বলে ২৩ রানে ফিরে যান। এক প্রান্ত আগলে লড়াই করে যান স্বর্ণা আক্তার। ৪৫ বলে ৬০ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 1 =