শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে শেরপুরে যুবনেতা শওকত হোসেনের উদ্যোগে খাবার বিতরণ

0
28

স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শেরপুরে এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মে ২০২৬ ইং শেরপুর জেলা যুবদলের পক্ষ থেকে এবং শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবনেতা মোহাম্মদ শওকত হোসেনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন শেরপুরের ধলা ইউনিয়নের মোহাম্মদিয়া নূরানী ও হাফিজিয়া ক্বওমী মাদ্রাসায় তিন শতাধিক এতিম ও দুঃস্থদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।খাবার বিতরণের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবনেতা মোহাম্মদ শওকত হোসেন বলেন, “বাংলাদেশের ক্ষণজন্মা বিস্ময় পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র তিন বছর দেশ পরিচালনা করে যে নজির সৃষ্টি করেছেন, তা পৃথিবীর ইতিহাসে বিরল। আজকের এই কালো দিনে সফল রাষ্ট্রনায়ক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি যদি আজ বেঁচে থাকতেন, তবে হয়তো বাংলাদেশ পৃথিবীর বুকে অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত হতো।”বক্তব্য শেষে তিনি উপস্থিত সকলের কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া চান।উক্ত খাবার বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবনেতা রূপক, সাগর, রাসেল, জুয়েল, রুবেল, রাজু, রুবেল মোল্লা, মিজান; ছাত্রনেতা মাহিন, রিদয়, সোহান, আহসান, আফরোজ, রনি, শফিকুল, হোসেনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − seven =