এবারের বাজেট হবে বিনিয়োগবান্ধব ও ব্যবসাবান্ধব: বাণিজ্যমন্ত্রী

0
22

এবারের বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (১ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘এবারের বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগবান্ধব। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের ক্ষেত্রে প্রয়োজনীয় সচেতনতার বেশ অভাব রয়েছে। আর এই কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত ন্যায্য দামে ব্যবসায়ীরা চামড়া বিক্রি করতে পারেন না। ব্যক্তিগতভাবে কোরবানি দেওয়া অনেকেই তাদের পশুর চামড়া বিভিন্ন স্থানে বা এতিমখানায় দান করে দেন। সেসব ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক চামড়া পচে যায়। ফলে চামড়ার মান কমে যায় এবং নির্ধারিত মূল্য পাওয়া সম্ভব হয় না।’

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘চামড়া যাতে নষ্ট না হয় এবং তা সংরক্ষণে যেন ব্যবসায়ীরা পূর্ণ সহায়তা পান, সেজন্য সরকারের পক্ষ থেকে এবার বিনামূল্যে লবণ সরবরাহ করা হয়েছে।এরপরও অনেক ক্ষেত্রে সংরক্ষণে অবহেলা ও সচেতনতার ঘাটতির কারণে চামড়ার গুণগত মান বজায় রাখা সম্ভব হয়নি। সঠিকভাবে সংরক্ষণ করতে মাঠপর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − eighteen =