মেক্সিকোতে ভেরাক্রুজ অঙ্গরাজ্যে সশস্ত্র হামলায় সাংবাদিক নিহত

0
6

মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যে সশস্ত্র হামলায় এক সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে পোজা রিকা শহরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাড়ি চালিয়ে শহরের একটি এলাকা অতিক্রম করার সময় কয়েকজন অস্ত্রধারী তার পথ আটকে দেয়। পরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

যে সংবাদপত্রে তিনি কাজ করতেন, প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবংজড়িতদের শনাক্ত করতে তদন্তকারীরা কাজ শুরু করেছেন।

ভেরাক্রুজ দীর্ঘদিন ধরেই মেক্সিকোর সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর একটি হিসেবে পরিচিত। অতীতেও সেখানে একাধিক সাংবাদিক হামলা ও হত্যার শিকার হয়েছেন।

সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের তথ্যমতে, ২০০০ সালের পর থেকে মেক্সিকোতে ১৫০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। একই সময়ে নিখোঁজ হয়েছেন আরও অন্তত ২৮ জন। এ কারণে সাংবাদিকদের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর একটি হিসেবে মেক্সিকোর নাম প্রায়ই উঠে আসে।

সূত্র: আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 5 =