ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার উপরে, হবিগঞ্জে বন্যার শঙ্কা

0
4

টানা বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে জেলার খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) সন্ধ্যা ছয়টায় সীমান্তবর্তী বাল্লা পয়েন্টে নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। এদিকে আজমিরীগঞ্জ উপজেলার কালনী-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া জেলার নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায় কুশিয়ারা নদী, লাখাই উপজেলার ধলেশ্বরী, শায়েস্তাগঞ্জ ও লাখাই উপজেলার সুতাং নদী এবং মাধবপুর উপজেলার সোনাই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি গত ২৪  ঘণ্টায় জেলায় ১০৯.৫০ মি মি বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

জেলার সবকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার বন্যার শঙ্কা করা হচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান জানান, উজান থেকে নেমে আসা ঢলে খোয়াই নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার অভ্যন্তরে খোয়াই নদীর দৈর্ঘ্য ১১৫ কিলোমিটার। নদীর উভয় তীরে বিভিন্ন স্থানে বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

তিনি আরও জানান, নদীর পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা অব্যাহত থাকলে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করতে পারে। তবে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান ইতোমধ্যে মেরামত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =