নকলায় ৫০তম কাব ও ২৫তম স্কাউট ইউনিটের লিডার বেসিক কোর্সের মহাতাঁবু জলসা ও সমাপনী

0
285

নকলা, শেরপুর: শেরপুরের নকলায় পাঁচ দিনব্যাপী ৫০তম কাব স্কাউট ইউনিট লিডার ও ২৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স শেষে মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।

বেববার (১০ জানুয়ারী) রাতে বাংলাদেশ স্কাইটস ময়মনসিংহ অঞ্চলের পরিচালনায় ও বাংলাদেশ স্কাইটস নকলা উপজেলার ব্যবস্থাপনায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওই মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্টিত মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এফএম রেজাউল করিম, কোর্স লিডার এএসএম মোকারম হোসেন সরকার, মো. শাজাহান মোল্লা, কাব সদস্য মুঞ্জুরুল আলম, লুৎফন নাহার, স্কাউট সদস্য নাজিমুদ্দন ও কাজল রেখা প্রমুখ।

আলোচনা শেষে অতিথিরা মহাতাঁবু জলসার মশাল প্রজ্জলন করেন। প্রশিক্ষনগ্রহনকারী কাব ও স্কাউট লিডাররা মহাতাঁবু জলসা অনুষ্ঠানে প্রদ্বীপ প্রজ্জ্বলন, নাটক, ধামাইল নৃত্য, সংগীত পরিবেশন ইত্যাদি পরিবেশন করেন। পাঁচ দিনের দুটি প্রশিক্ষণ কোর্সে ৮২জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ অংশ গ্রহন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 3 =