নকলায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে হামদর্দের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ

0
340

স্টাফ রিপোর্টার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেরপুরের নকলায় হামদর্দের উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও রূহ আফজা শরবত আপ্যায়ণ করানো হয়েছে।

আজ (১৭মার্চ) বুধবার সকালে নকলা শহরস্থ শহীদ শাহজাহান সুপার মার্কেটে হামদর্দের বিক্রয় ও চিকিৎসাসেবা কেন্দ্রে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা: মো. নাজমুস সাকিব ও নকলা শহরস্থ প্রবাল আয়ুর্বেদ এন্ড ইউনানী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সাংবাদিক কবিরাজ জাহাঙ্গীর হোসেন আহমেদ।

ঔই সময় হামদর্দ জামালপুর জোনের জোনাল ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, নকলা যায়যায়দিনের নকলা প্রতিনিধি ও মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু, হামদর্দ নকলা শাখার শাখা ব্যবস্থাপক রুহুল আমিন, সহকারি মেডিকেল অফিসার হাকিম সানজিদা ইয়াসমিন, বিক্রয় প্রতিনিধি আব্দুর রউফ, অফিস সহায়ক রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে হামদর্দের পক্ষ থেকে প্রায় শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও উপস্থিত সকলকে রুহ আফজা শরবত আপ্যায়ন করানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + nineteen =