নালিতাবাড়ীতে বিধবা বীর যায়াদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

0
269

নালিতাবাড়ী সংবাদদাতা: শেরপুরের নালিতাবাড়ীতে সোহাগপুর বিধবা পল্লীর বীর যায়াদের মাঝে জেলা পুলিশের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

৩০ এপ্রিল শুক্রবার পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী ও পুনাক সভানেত্রী কাজী মোনালিসা মারিয়া সোহাগপুর বিধবাপল্লীতে শহিদ জায়াদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন এবং তাদের সার্বিক খুঁজ খবর নেন। বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেয়ার জন্য টিউবওয়েল স্থাপনের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আফরোজ নাজনীন (নালিতাবাড়ী সার্কেল), বশির আহমেদ বাদল অফিসার ইনচার্জ(নালিতাবাড়ী থানা),ওসি ডিবি মোঃ মনসুর আহাম্মদ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + twenty =