নকলায় বিশেষ অভিযানে জুয়াড়ীসহ ১৯জন গ্রেফতার 

0
363

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়ীসহ ১৯জনকে গ্রেফতার করেন। রোববার(১৬ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন, উপজেলার উরফা এলাকার আ: কাদিরের পুত্র রেফাজ উদ্দিন (৩৫), সাইদুল ইসলাম (৪৫), মৃত. মুনসুর আলীর পুত্র সাইদুল ইসলাম (৪০), মৃত. আ: লতিফের পুত্র হাফিজুল ইসলাম (২৩), মৃত. কমিস উদ্দিনের পুত্র মোক্তার হোসেন (৩১), মৃত. কদি মামুদের পুত্র আ: ছাত্তার (৩৫), সামছুল হকের পুত্র সারোয়ার (৩২), মৃত. কফিল উদ্দিনের পুত্র মালেক (৩৫), ছত্রেকোনা এলাকার মৃত. মোজাফ্ফ আলীর পুত্র নূর হোসেন (৩০), রহিম উদ্দিনের পুত্র রেফাজ (২৬), শামসুল হকের পুত্র (শাহিন (২৪), মৃত. কদ্দুসের পুত্র পলাশ (৩০), মকবুল হোসেনের পুত্র আরিফ (২৫), মৃত. মন্তাজ আলীর পুত্র সোহেল (৩০), নূরল ইসলামের পুত্র নাজমুল (৩০), কাদির মিয়ার পুত্র রিপন (২২), গড়েরগাও এলাকার মৃত মন্তাজ আলীর পুত্র কুদরত আলী (৩৫) ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত বাজিতবাড়ি এলাকার মো. আলাউদ্দিনের পুত্র মো. মামুন মিয়া।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, নকলা থানা পুলিশ বোববার রাতে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের জুয়া খেলার সরঞ্জামাদীসহ ১৮জন ও ওয়ারেন্টে আরো ১জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৭ মে) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =