নকলায় পুকুরে ডুবে কন্যাশিশুর মৃত্যু

0
316

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে সোহগী (৮) নামে এক প্রতিবন্ধী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার রুণীগাঁও গ্রামে ওই ঘটনা ঘটে। সোহাগী উপজেলার উরফা ইউনিয়নে কৃষক আনোয়ার হোসেনের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের এক বছর পর থেকে সোহাগী নামে প্রতিবন্ধী শিশুটি মায়ের সাথে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও গ্রামে তার নানা মনজুরুল ইসলামের বাড়িতে বসবাস করতো। মঙ্গলবার বিকেলে সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে ডুবে যায় সোহাগী। এদিকে স্বজনেরা তাকে দেখতে না পেলে খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীদের সহযোগিতায় পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 20 =