নকলায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা

0
278

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৭সেপ্টম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর আহম্মেদ প্রমুখ। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারবর্গসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 5 =