ঝিনাইগাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

0
290

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা: শেরপুর জেলার ঝিনাইগাতীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে থানার হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ঝিনাইগাতী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল সেন গুপ্তের সভাপতিত্বে এবং এসআই কাজল চক্রবর্তীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান।

অন্যান্যদের মধ্য আরও বক্তব্য রাখেন ওসি তদন্ত সারোয়ার হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার চক্রবর্তী মালিঝিকান্দা ইউনিয়ন হরগৌরী বাসুদেব মন্দিরের সভাপতি শ্রী রাম প্রসাদ চক্রবর্তী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × one =