ঝিনাইগাতীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতর

0
296

মুহাম্মদ আবু হেলাল (ঝিনাইগাতী) শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপ-বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের আওতাধীন সমাজ সেবা অধিদপ্তরের অধীনে ১৯ অক্টোবর মঙ্গলবার দুপুরে ২৯২০-২০২১ অর্থ বছরের ৩ মাসের উপ- বৃত্তির চেক প্রদান করা হয়। উ

পজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাজ সেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত চেক বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ।

উপজেলা সমাজ সেবা অফিস সুত্রে জানা গেছে, প্রাথমিক স্তরের ৫২ শিক্ষার্থীকে জনপ্রতি ২হাজার ২শত ৫০টাকা, মাধ্যমিকে ৮ জনকে জনপ্রতি ২হাজার ৪০০ টাকা, উচ্চ মাধ্যমিকের ৩ জনকে জনপ্রতি ২হাজার ৭০০ টাকা এবং উচ্চ স্তরের ১জনকে ৩হাজার ৯০০ টাকা উপ-বৃত্তির চেক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + ten =