নকলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত

0
297

স্টাফ রিপোর্টার: নকলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। ইতিহাসে নজিরবিহীন এ হত্যাকাণ্ড বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কজনক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। দিবসটি উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার (৩নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন এবং ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেলসহ উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।

জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনায় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধীরাই জেলহত্যার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। আজও তারা বসে নেই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন স্বাধীনতাবিরোধীরা নানারকম অপতৎপরতায় লিপ্ত রয়েছে। আলোচনা শেষে জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 12 =