নকলায় এসএসসি ও সমমানের পরীক্ষার আসনে বসবেন ৪হাজার ২০৪জন শিক্ষার্থী

0
372

শফিউল আলম লাভলু: ২০২১ সালের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এবার শেরপুরের নকলায় ৫টি কেন্দ্র ও ৪টি ভেন্যুতে ৪হাজর ২শ ৪জন শিক্ষার্থী পরীক্ষার আসনে বসবেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ জানান, এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১হাজার ৮শ ৯২জন, গনপদ্দী উচ্চ বিদ্যালয়ে ৫শ ১৪জন, গৌড়দ্বার বিএল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে ৫শ ৫২জন, চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়ে ৬শ ৫জন ও নকলা শাহরিয়া ফাযিল মাদরাসায় ৬শ ৪১জন পরিক্ষার্থী অংশ গ্রহন করবেন।

এ ৫টি কেন্দ্র ছাড়াও নকলা মডেল উচ্চ বিদ্যালয়, গনপদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌড়দ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়েও ভেন্যু হিসেবে পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কেন্দ্র ও ভেন্যুর ২শ গজের মধ্যে সর্বসাধরণের প্রবেশের উপরে মাইকের প্রচারের মাধ্যমে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি ২০ মিনিট সময় এবং অটিজমসহ বিশেষ বিবেচনার দাবি রাখে, এমন শিক্ষার্থীদের ৩০ মিনিটবাড়তি সময় দেওয়া যাবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 14 =