নকলায় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0
368

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরের নকলায় শীতার্ত অসহায় ও দু:স্থ মানুষের কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে পৌর শহরের জালালপুর এলাকায় মেসার্স মন্ডল ট্রেডার্স এর প্রাঙ্গনে
কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশন উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আ: রশিদ সরকার, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সোহেল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য সারোয়ার হোসেন রবিন, কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে ইঞ্জিনিয়ার আব্দুর রউফ জুয়েল, তনুজা পরভীন রুমা প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − sixteen =