অভিনেতা অপূর্বর বাবা মারা গেছেন

0
462

দেশের জনিপ্রয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসায় মারা যান তিনি। মৃত্যুর খবরটি অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।

অফিসিয়াল ফেসবুক পেজে অপূর্ব লিখেছেন, ‘আমার বাবা কিছুক্ষণ আগে মারা গেছেন ৷ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন৷ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন৷’
জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন অপূর্বর বাবা। অবশেষে হার মেনেছেন এই মরণব্যাধির কাছে।
এ অভিনেতার বাবার মৃত্যুতে শোক জানাচ্ছেন শোবিজের মানুষেরা।
প্রসঙ্গত, ২০১৯ সালে অপূর্ব তার ছোট ভাই জাহেদুল ফারুক দীপুকে হারিয়েছেন। রাজধানীর শেখেরটেক এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জানানো হয়, এটি আত্মহত্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + two =