কাকডাঙা সীমান্তে এলএসডিসহ আটক ১

0
260

সাতক্ষীরার কাকডাঙা সীমান্তে অভিযান দুই বোতল ভারতীয় এলএসডি মাদক-সহ নজরুল ইসলাম (৪৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

শুক্রবার সকাল ১০টার দিকে গেড়াখালী এলাকায় এ আটকের ঘটনা ঘটে।
আটক নজরুল ইসলাম কলারোয়া উপজেলার গেড়াখালি গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙা বিওপির টহল দল অভিযান চালিয়ে দুই বোতল এলএসডি মাদক-সহ নজরুল ইসলামকে আটক করে। পরে মামলা দিয়ে জব্দ মাদক-সহ নজরুল ইসলামকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 4 =