এক দিনে শনাক্ত ২৬, মৃত্যু নেই

0
363

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কেউ মারা যাননি। এ নিয়ে টানা চার দিন করোনায় মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। ফলে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থাকল ২৯ হাজার ১২৭ জনে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৫৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় মোট ছয় জেলায় করোনা শনাক্ত হয়েছে। সেগুলো মধ্যে- ঢাকা জেলার ১৮ জন, গাজীপুর ৩, নারায়ণগঞ্জ ১, নেত্রকোণা ১, কক্সবাজার ১ এবং সিলেটে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৫৪ শতাংশ ছিল।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আরও ৩১৫ জন করোনা থেকে সুস্থ হয়েছেন, তাদের নিয়ে এ পর্যন্ত ১৮ লাখ ৯৩ হাজার ১৩১ জন সুস্থ হয়ে উঠলেন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × five =