ঝিনাইগাতীতে ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
490
  • শেরপুর জেলার
    ঝিনাইগাতী উপজেলায় আজ শনিবার মাহে রমজানের ২১তম রোজার
    ইফতার মাহফিল উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে
    অনুষ্ঠিত হয়েছে । তেতুলতলা ইকরা বিদ্যানিকেতন মাঠে ইউনিয়ন
    আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক
    আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন
    উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ।
    বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের যুঘ¥ সাধারণ সম্পাদক শ্রী
    বিশ্বজিৎ রায়, সহসভাপতি রাজু আহাম্মেদ মহির, উমর আলী, আ:
    হাকিম, মুজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন,
    মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক মেবিন, সাবেক ইউপি চেয়ারম্যান নাছির
    উদ্দিন সহ আরো উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে আওয়ামীলীগের
    নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন । সকল মৃত, দলীয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের
    আত্মার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করে, শেখ হাসিনার
    হাতকে শক্তিশালী করার জন্যে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এ ইফতার ও
    দোয়া মাহফিল শেষ হয় । প্রধান অতিথি আগামী ৯ইমে উপজেলা
    আওয়ামীলীগের সম্মেলন সফল করার জন্যে সকল নেতা কর্মীদের আহবান
    রাখেন । উপজেলার ৭টি ইউনিয়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বলে
    দলীয় সূত্র নিশ্চিত করেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =