মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

0
251

চট্টগ্রাম নগরীর সদরঘাটে হেডফোন না দেয়ায় মায়ের ওপর অভিযান করে আদিনুর মিয়াজি শ্রেয়া (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রোববার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় আইস ফ্যাক্টরি রোডের ডিএম টাওয়ারের ১২ তলায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রেয়া ওই এলাকার মো. সোলেমানের মেয়ে। সে চট্টগ্রাম নাছিরাবাদ গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
নিহত শ্রেয়ার মায়ের দেয়া বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, রোববার মায়ের কাছে হেডফোন চান শ্রেয়া। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় মায়ের ওপর অভিমান করে নিজ রুমে ঢুকে দরজা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 18 =