শুক্রবার থেকে চালু করা হবে মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন, সাড়ে ২০ লাখ টাকায় মেরামত করা হয়েছে স্টেশনটি ।
ব্যবস্থাপনা পরিচালক বলেন, শুক্রবার থেকেই কাজীপাড়া স্টেশন চালু হবে। এই স্টেশন চালু করতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তবে শুধুমাত্র মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে। এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে যা আস্তে আস্তে ঠিক করা হবে।



