আবাহনীর হারের দিনে মোহামেডানের ড্র

0
170

২২ দিন বিরতির পর আবারও মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ। রোববার (১৯ অক্টোবর) দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনের ম্যাচে বাংলাদেশ পুলিশের সঙ্গে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নের কাছে হারের তেঁতো স্বাদ পেয়েছে বর্তমান রানার্সআপ আবাহনী।

প্রথম রাউন্ডেও খুবটা ভালো করতে পারেনি ঢাকার দুই ঐতিহ্যবাহী ক্লাব। ফর্টিস এফসির কাছে ২–০ গোলে হেরেছিল মোহামেডান। আর রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল আবাহনী। ফলে প্রথম দুই রাউন্ড শেষে জয়ের দেখা পায়নি এই দুই দল। এই দুই দলেরই মাত্র ১ পয়েন্ট করে।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আজ পুলিশের বিপক্ষে ১৯ মিনিটে রহিম উদ্দিনের গোলে এগিয়ে যায় মোহামেডান। তবে ৪৯ মিনিটে সমতা ফেরান পুলিশের শেখ বাবলু।

আবাহনীর হারের দিনে মোহামেডানের ড্র

অন্যদিকে কুমিল্লার ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ব্রাদার্স–আবাহনী ম্যাচে শুরুতেই গোল খেয়েছে আবাহনী। ম্যাচের ৪ মিনিটে নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা ব্রাদার্সকে এগিয়ে নেন।

এরপর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস গানেস সিলভা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ২-১ করেন আবাহনীর মালিয়ান স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আকাশী নীল জার্সিধারীদের।

মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে রহমতগঞ্জ ২-০ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনসকে। দুই ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৪। পুলিশের পয়েন্টও দুই ম্যাচে ৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 15 =