বুধবার থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

0
169

সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে দেশের বেশ কিছু এলাকায়। বুধবার রাত ১০টা থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত এই গ্যাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য সংস্থাটি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং জিটিসিএল ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য বুধবার রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা ইজিসিবি ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ৩৩৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ইজিসিবি ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, সিটি ইকোনোমিক জোন, রহিম এনার্জি লিডিটেড, যাত্রামুড়া ও কাঁচপুর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মূড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) ও আশেপাশের এলাকাসহ শীতলক্ষা নদীর পশ্চিম দিকের পুরো নারায়ণগঞ্জ এলাকায়ও। আর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে তিতাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + three =