কুড়িগ্রাম সীমান্তে দ্বিতীয় দফায় উত্তেজনা, সড়ক নির্মাণ ঠেকাতে লাঠি হাতে স্থানীয়রা প্রতিরোধ

0
151

ফুলবাড়ী উপজেলার খলিশাকোঠাল সীমান্তঘেঁষা এলাকায় করে সড়ক নির্মাণের চেষ্টা ঘিরে দ্বিতীয় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রথম দফায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় কাজ বন্ধ করলেও দ্বিতীয় দফায় আবারও সড়ক নির্মাণের কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনা জানাজানি হতেই সীমান্ত এলাকায় ছুটে আসেন স্থানীয়রা। এসময় অনেকেই লাঠিসোঁটা হাতে সীমান্ত এলাকায় অবস্থান নেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় মেঘ নারায়ণের কুঠি বিএসএফ ক্যাম্পের সদস্যরা কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকায় কুর্শাহাট-টু-দিনহাটা পাকা রাস্তার কাজ শুরু করলে দ্বিতীয় দফায় বাধা দেন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা।

পাশাপাশি খবর পেয়ে সীমান্ত এলাকায় ছুটে আসেন স্থানীয়রা। এসময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীর অনেকেই লাঠিসোঁটা হাতে প্রতিরোধ গড়ে তোলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষে সড়ক নির্মাণের চেষ্টা ঘিরে এর আগে বিকেল ৩টার দিকে প্রথম দফায় বাধা দেয় বিজিবি। এ নিয়ে পতাকা বৈঠকের পর কাজ বন্ধের প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু বিজিবির টহলদল সীমান্ত থেকে চলে গেলে বিকেল ৪টার দিকে আবারও নির্মাণ কাজ শুরু বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয় জনগণের প্রতিরোধের মুখে ঘটনাস্থলে দ্বিতীয় দফায় পতাকা বৈঠকের আহ্বান জানায় বিএসএফ।

এসময় সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩৪ এর সাব পিলারের ১ এসের পাশে ভারতীয় নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্প কমান্ডার আবু তাহের। ভারতের পক্ষে নেতৃত্ব দেন কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার মেঘ নারায়ণের কুঠি ক্যাম্পের ইন্সপেক্টর দীপক কুমার। স্বল্প সময়ের বৈঠকে আগামী ১৩ জানুয়ারি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে একমত হয়ে রাস্তা নির্মাণের কাজ সাময়িক বন্ধ রাখে বিএসএফ।

ছবি: ইত্তেফাক
মজিবর রহমান, উমর আলী মন্টুসহ স্থানীয়রা জানান, গত ৩/৪ দিন থেকে সীমান্তঘেঁষা এক কিলোমিটার পুরাতন সড়কটির পাশে পূর্ব দিকে নতুন করে পাকা সড়ক নির্মাণ করে আসছে ভারতীয় বিএসএফ। তারা রাতের-আঁধারে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা বাধা দিলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ করেনি। আজ (বৃহস্পতিবার) আমরা এলাকাবাসী বিজিবিকে সহযোগিতা করে রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। এ ঘটনায় দুইবার পতাকা বৈঠক হয়েছে। কিন্তু সাময়িকভাবে কাজ বন্ধ রাখলেও রাতের আঁধারে কাজ আশঙ্কা রয়েছে।

সীমান্তঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফসীমান্তঘেঁষে রাতারাতি সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটলো বিএসএফ
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবু তাহের জানান, বৈঠকে চলাকালীন উভয় দেশের অধিনায়ক পর্যায়ে ফোনালাপ হয়েছে। ১৩ জানুয়ারি আগে বিএসএফ আর কাজ করবে না বলে সম্মত হয়েছে। ১৩ জানুয়ারি অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 8 =