আগামী ১২ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন নাহিদ ইসলাম

0
149

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে এই ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছে দলটি।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাহিদ ইসলামের বক্তব্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে এই আনুষ্ঠানিক অনুমতি চাওয়া হয়েছে।মাহাবুব আলম বলেন, “আমরা আজ নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। এখনও নির্দিষ্ট সময় বা ‘স্লট’ বরাদ্দ দেয়া হয়নি। তবে আমরা আশা করছি, নির্বাচন কমিশন দ্রুতই প্রচারের সময় নির্ধারণ করে আমাদের জানাবে।’

এদিকে জামায়াত আমিরের ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি চেয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আনুষ্ঠানিক আবেদন দাখিল করেছে দলটি।

আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় এই ভাষণ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে দলটি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 9 =