ভোট পুনর্গণনার দাবি জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুলের, না মানলে যাবেন হাইকোর্টে

0
258

আসনে বিএনপির প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক অভিযোগ করেছেন, তার ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে হারানো হয়েছে। নির্বাচন কমিশনকে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন তিনি। এই দাবি না মানলে হাইকোর্টে যাওয়ার কথা জানিয়েছেন আমিনুল।শনিবার (১৪ ফেব্রুয়ারি) পল্লবীতে নিজ কার্যালয় এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

আমিনুল হক বলেন, সরকার একটি দলকে ঢাকা শহরের আসনগুলোতে বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করেছে। ঢাকা-১৬ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত ছিল। কিছু কেন্দ্রে ধানের শীষের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।

ভোটের দিন প্রিজাইডিং অফিসারও সিল মেরেছে অভিযোগ করে তিনি বলেন, ১১ তারিখ রাতে জামায়াতের প্রার্থী ভোট কেন্দ্রে ঢুকে প্রিজাইডিং অফিসারের রুমে গিয়েছে। কিছু কেন্দ্রে ভোটের ফলাফল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যেখানে ফলাফল সিটে এজেন্টদের স্বাক্ষরও নেই।

ঢাকা-১৬ আসনে ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন। আর আমিনুল পান ৮৫ হাজার ৪৬৭ ভোট। ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে হেরে যান ধানের শীষের এই প্রার্থী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × one =