বোলিংয়ে পাকিস্তান, আজও হাত মেলাননি দুই অধিনায়ক

0
175

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান-ভারত। রোববার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক সালমান আলী আগা।

গত বছরের মে মাসে তুমুল সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। এরপর এশিয়া কাপে মুখোমুখি হয় এই দুই প্রতিবেশী দেশ। সেখান থেকে ‘নো হ্যান্ডশেক’ রীতির সূত্রপাত ঘটে। পুরো টুর্নামেন্টে পাক অধিনায়ক সালমান আগার সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

মেয়েদের বিশ্বকাপেও দেখা যায় একই চিত্র। ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর পাকিস্তানের ফাতিমা সানার সঙ্গে হাত মেলাননি। এরপর ছেলেদের এশিয়া কাপ রাইজিং স্টারসের এই দুই দেশের ‘এ’ দলের খেলাতেও ‘নো হ্যান্ডশেক’ রীতি মেনে চলেন দুই দলের অধিনায়ক।

হাইভোল্টেজ এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে পাকিস্তান। অন্যদিকে ভারতের একাদশে দুটি পরিবর্তন এসেছে। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব ফিরেছেন। বাদ পড়েছেন আশ্বদীপ সিং ও সাঞ্জু স্যামসন।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

ভারত একাদশ: ঈশান কিষান (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − one =