যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

0
198

ইরানে কোনো সামরিক হামলা চালালে এবং ইরান সাহায্য চাইলে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে আফগানিস্তান। রোববার (১৫ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ ঘোষণা দেন।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘ইরানের প্রতি আফগানদের সহমর্মিতা থাকবে এবং ইরান চাইলে সহায়তা করা হবে।’

তিনি জানান, ইরান সাম্প্রতিক সময়ে সহনশীলতা দেখিয়েছে। তাদের প্রত্যাশা থাকবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো যুদ্ধ বাধবে না।

জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তান যুদ্ধের পক্ষে নয়। তারা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। দেশ দুটি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের মধ্যে কথা বলছে।

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। ইরানকে চাপে ফেলতে ওই অঞ্চলে যুদ্ধবিমানবাহী রণতরী অব্রাহাম লিংকনসহ অন্যান্য যুদ্ধজাহাজ জড়ো করেছে। এছাড়া আরেকটি রণতরী মধ্যপ্রাচ্যে আসছে।

যদি আলোচনা ভেস্তে যায় তাহলে ইরানে মার্কিন সেনারা হামলা চালাবে বলে আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সম্ভাব্য এ যুদ্ধ আটকানোর চেষ্টা করছে। তাদের ভয়, যদি একবার বড় যুদ্ধ শুরু হয় তাহলে পুরো অঞ্চলে এর আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে।

সূত্র: আফগানিস্তানের অনলাইন সংবাদমাধ্যম খামা প্রেস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 8 =