শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ কর্মীকে আটক

0
174
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ মিনারে ফুল দিতে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে কোম্পানীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আজ শনিবার দুপুরে গ্রেপ্তারদের নোয়াখালী বিচারিক আদালতের প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।
গ্রেপ্তাররা হলেন মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০), জাহাঙ্গীর আলম (৪৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ ৬ নেতাকর্মী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যায়। এসময় তারা মির্জা ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, কোম্পানীগঞ্জের মাটি ,ওবায়দুল কাদেরের ঘাটিসহ নানা স্লোগান দেয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের সমর্থক বলে জানা গেছে। তাদের নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − one =