অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

0
162

রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।

দলীয় সূত্র জানিয়েছে, যাত্রাপথেই হঠাৎ তিনি বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, “আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।”

ঢাকা মহানগর উত্তর আমির সেলিম উদ্দিনও জানান, “আমরা দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 15 =