চাকরি খুঁজতে আসা নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

0
155

নারায়ণগঞ্জের বন্দরে চাকরির সন্ধানে থাকা এক তরুণীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে মামলার বাদী ২২ বছর বয়সী ভুক্তভোগী নারী বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে সোমবার (২ মার্চ) রাতে মদনপুর এলাকায় স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত রহমত মিয়াকে (৩৪) আটক করে পুলিশে দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ ফেব্রুয়ারী রাতে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল আবাসিক এলাকার একটি পরিত্যক্ত ভবনে অস্ত্রের মুখে জিম্মি করে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার সময় তিনি মদনপুর বাসস্ট্যান্ড থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে অভিযুক্ত ব্যক্তি রিকশা থামিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মুক্তর আশরাফ উদ্দিন বলেন, থানায় নারী শিশু নির্যাতনের মামলা নেয়া হয়েছে। আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি। তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =